Saturday, 3 December 2011

Utterly butterly... yummmm....

"The Last Holiday" কে কে দেখেছে জানিনা, কিন্তু তার একটা quote আমাকে চিরটাকাল inspire করে এসেছে আর করে যাবে।
"Chef Didier: You and I, we know the secret to life...
                        it's butter."


 Yup!!! It's butter... আমার জীবনের সবচাইতে আকর্ষক আর আপাতত নিষিদ্ধ জিনিস। Anyways , আর কথা না বাড়িয়ে আমার দিদির কাছ থেকে butter দিয়ে যে নতুন Recipe-টা শিখেছি সেটা লিখে ফেলি।


Garlic- Lemon Pan Fried Chicken with winter veggies and roasted tomato:


Ingredients:


    For marination:
  •  বোনলেস চিকেন 500 gm। [Boneless chicken 500 gm]
  • 7-10 বড় কোঁয়া রসুন। [ 7-10 big pods of garlic]
  •  1 টুকরো আদা, 1"। [ a piece of ginger, 1 inch]
  • 2 টো কাঁচা লঙ্কা। [ 2 green chillies]
  • 2-3 টেবল-চামচ লেবুর রস। [2-3 Tablespoon lemon juice]
  • নুন স্বাদমত। [salt according to taste]

For frying:
  • 3 টেবল-চামচ বাটার, এর থেকে বেশিও নিতে পারে কেউ; অবশ্যই স্বাদ অনুযায়ী।[2 Tablespoon butter]
  • 2 টো বড় টমাটো , চার টুকরো করে কাটা। [ 2 tomatoes, cut into 4 pieces]
  • বিনস, লম্বা লম্বা টুকরো করে কাটা। [beans]
  • পেয়াজ শাক। [ Green onion]
  • কচি পেয়াজ, মাঝখান থেকে ফাঁড়া।[Shallots]
  • গাজর, সরু সরু টুকরো করে কাটা। [Carrots]
  • মটরশুঁটি। [Green peas]
  • এছাড়া অন্যন্য শীতকালের সবজি যেমন ব্রকোলি, পেয়াজকলি দেওয়া যেতে পারে। [u can add other winter vegetables]
  • নুন স্বাদমত। [salt according to taste]

Marination:
  •  রসুন, আদা, কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে লেবুর রস আর নুন মিশিয়ে নিতে হবে। তারপর চিকেনটাকে ওই পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে 5-6 ঘন্টার জন্যে রেফ্রিজারেট করতে হবে। Marination যাতে ভালভাবে হয় সেজন্যে মাংসের গায়ে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে।
Preparation:

  •  Frying pan-এ 2 চামচ বাটার গরম করে চিকেনটাকে তাতে দিয়ে ঢেকে ঢেকে ভেজে ফেলতে হবে।
  •  এরপর চিকেনটা নামিয়ে pan-এ 1 চামচ বাটার গরম করে তাতে প্রথমে টমাটো গুলো দিয়ে ভেজে তুলে রাখতে হবে। তারপর বাকি সব্জিগুলো দিয়ে ভেজে নিতে হবে।
  •  গরম গরম খেতে অসাধারন।

Saturday, 19 November 2011

"I never ever ate Pomfret... untill"

কথাটা সত্যি! আমি পমফ্রেট/পমফ্লেট কিছুদিন আগে অবধি খেতে পারতাম না। Oh yes, I said it! আমি নোনা জলের মাছ খেতে পারতাম না। বিশেষ করে পমফ্রেট, পার্শে etc, etc.। আঁশটে গন্ধ লাগত। তবে !!!!!!!!!! hmmm.. এক্ষেত্রে একটি তবে আছে। কিছুদিন আগে আমার দিদি আমায় বলতে গেলে জোর করেই পমফ্রেট-এর একটা রেসিপি রেঁধে খাইয়েছিল। আর... অন্তত এই কথাটা জোর দিয়ে বলতে পারব যে, যারা আমার মতো গন্ধের জন্যে পমফ্রেট খায়না, তারা এই রেসিপিটা অবশ্যই একবার চেখে দেখুক। আজ নিজে রান্না করে খেয়েছি and it is gooooood!!


Pomfret with Coriander and Garlic


Ingredients:
  • 5টা পমফ্রেট মাছ। [5 pieces of Pomfret]
  • 2-3 আঁটি ধনেপাতা। [2-3 bunches of green coriander leaves]
  • 15-20 কোঁয়া রসুন। [15-20 garlic pods] 
  •  2-3 টেবল-চামচ লেবুর রস। [2-3 Tablespoon lemon juice]
  • নুন স্বাদমত। [salt according to taste]
  • 1 চা-চামচ হলুদগুড়ো। [1 teaspoon turmeric powder]
  • 3-4 টেবল-চামচ সর্ষে তেল। [3-4 Tablespoon mustard oil]
  Marination:


  • ধনেপাতা ভাল করে ধুয়ে নিয়ে রসুন-এর সাথে মিক্সার-এ পেস্ট করে নিতে হবে।
  • এরপর হলুদগুড়ো, নুন, লেবুর রস আর ধনেপাতা-রসুনের পেস্ট দিয়ে মাছগুলোকে ভাল করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে ছুরি দিয়ে কেটে কেটে দিতে হবে যাতে ম্যারিনেশন ভালভাবে হয়। এরপর ফ্রীজে 12-18 ঘন্টার জন্যে রেখে দিতে হবে।
Preparation:
  • এই রান্নার ক্ষেত্রে covered frying pan ব্যবহার করাটা পছন্দ করি আমি। কম তেলে রান্না ভাল হয়।
  • Frying pan-এ অল্প তেল গরম করে একে একে মাছগুলো দিয়ে ঢেকে ঢেকে অল্প আঁচে ভেজে ফেলতে হবে।
  • পেয়াজ , ধনেপাতা কুচির সাথে গরম গরম  পরিবেশন করতে হবে।
** যারা রসুন তেমন পছন্দ করেনা, তারা রসুনের পরিমান কমিয়ে নিতে পারে, তাতে স্বাদের কিছুটা হেরফের হবে।

Tuesday, 15 November 2011

পেটুকগিরি

আমার ছোটবেলাতে একটা ছড়া পড়েছিলাম। পুরোটা যদিও মনে নেই, তবে প্রথম লাইনদুটো মনে আছে -
"পেটুকগিরি, পেটুকগিরি
     কত খেতে চাও?"
ছড়াটা ভুলে গেলেও পেটুকপনা ছাড়তে পারিনি। আজও ভালমন্দ রান্নার গন্ধ পেয়ে রান্নাঘরের দোরগোড়ায় গিয়ে হত্যে দেই, শীতের দুপুরে ছাদে উঠে লুকিয়ে আঁচার খাই, ফুটপাথের ঠেলাগাড়ি থেকে ঝাল ঝাল মিশাল কিনে খেয়ে "হু হা" করতে করতে বাড়ি ফিরি।
যদ্দিন বাড়িতে ছিলাম, কখন রান্নাঘরে ঢোকার কথা মাথাতেও আসেনি। ঢুকতেও দেওয়া হয়নি আমাকে। বাড়ির গন্ডি পেরিয়ে হস্টেল-এ যেতেই মাথায় যেন বাঁজ পড়লো। পেটের টান-এর থেকেও জিভের টান মনে বেশী বাজলো। স্বাদ-গন্ধহীন সেই পুস্টিকর খাবার-এর অত্যাচারে আপনাআপনি রান্নাতে interest চলে এলো। তবে পুরোপুরি recipe দেখে রান্না কোনোদিন-ই পারিনি। সেদিক দিয়ে বাবা-ই আমার গুরুদেব। বাড়িতে ছোট থেকে দেখে এসেছি কোন special রান্না মানেই বাবা chef। বাবা কোনোদিন-ই অন্ধের মত recipe follow করা পছন্দ করেনা। এই স্বভাবের কিছুটা আমিও পেয়েছি। অনেক হাত পুড়িয়ে, রান্না পুড়িয়ে কিছুটা রান্না যা শিখেছি, বাবা তাতে Green Signal না দিলে সব চৌপাট।
সে বাবার রেসিপি শুকনো শুকনো চিলি চিকেন-ই হোক, কি ফুচকা, কি চিকেন রেজালা...
রান্না শিখবো, রান্না করবো, রান্না লিখবো...
:)